হাড়িভাঙ্গা আম
হাড়িভাঙ্গা আম বাংলাদেশের একটি বিখ্যাত ও সুস্বাদু আম। বিশ্ববিখ্যাত এ হাড়িভাঙ্গা আমের উৎপত্তি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়ন থেকে। হাড়িভাঙ্গা আম একটি মধ্যম আকারের আম। আমের আকার গোলাকার বা ডিম্বাকৃতি। আমটির খোসা পাতলা ও সবুজ বর্ণের। পাকলে খোসা হলুদ বা কমলা বর্ণের হয়ে যায়। আমের শাঁস হলুদ বা কমলা বর্ণের, খুবই সুস্বাদু ও মিষ্টি।


